মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ আগষ্ট:
মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে সদর থানা প্রাঙ্গনে সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, এস আই কামাল হোসেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।