মেহেরপুর নিউজ:
মেহেরপুর সবুজ ছায়া ইংলিশ ভার্সন স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে সবুজ ছায়া ইংলিশ ভার্সন স্কুল মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সবুজ ছায়া ইংলিশ ভার্সন স্কুলের পরিচালক আফরোজা ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার আলী। বক্তব্য রাখেন উপাধাক্ষ মনিরুল ইসলাম। পরে সবুজ ছায়া ইংলিশ ভার্সন স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।