মেহেরপুর নিউজ:
সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন, দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের ঋণ আদায়ের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন।
সমবায় অধিদপ্তরের সহকারি প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাশেম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সুবিধাভোগ হিমেল উদ্দিন, রানেজা খাতুন।