মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর :
২০০৯-২০১০ অর্থ বছরে বয়স্কভাতা বিতরনে শতভাগ সাফল্য অর্জন করায় সমাজ সেবা মন্ত্রনালয় মেহেরপুর জেলা সমাজ সেবা অফিসকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেছে। সমাজ সেবা মন্ত্রনালয়ের সচিব কামরুন নেছা খানম মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক রাজিয়া আখতার বানুর হাতে ওই ক্রেস্ট তুলে দেন। সারা দেশের মধ্যে মোট ১৮ টি জেলা সমাজ সেবাকে ওই ক্রেস্ট দেয়া হলেও রাজিয়া আখতার বানু মহিলা উপপরিচালক হিসেবে সনদ পত্র লাভ করেন। উল্লেখ্য, ২০০৯-২০১০ অর্থ বছরে মেহেরপুর জেলায় ১০ হাজার ৪শ’ ৮২ জন বৃদ্ধের জন্য ৩ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ২ শ’ টাকা বরাদ্ধ দেয়া হয়। যার পুরোটাই ভাতা ভোগীদের মধ্যে বিতরন করা সম্ভব হয়।