মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে সরকারি কলেজ প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার পিঠা উৎসবের উদ্বোধন করেন। ভাপা, পুলি, চিতই আন্দসা সহ বিভিন্ন ধরনের পিঠা সরকারি কলেজে পিঠা উৎসব স্থান পায়।অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার পিঠার স্টল পরিদর্শন করেন। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আলামিন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ অনুষ্ঠান উপভোগ করেন।