মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগ্যে ল্যাঙ্গুয়েজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি কলেজ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার । সেমিনারে কী – নোট ষ্টকার ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহা: কাবিল উদ্দিন। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , ইংরেজি বিভাগের প্রভাষক মীর মো: মাহফুজ আলী,মো: মনিরুজ্জামান, মিলন মন্ডল প্রমুখ। শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য এই সেমিনারের আয়োজন করে মেহেরপুর সরকারি কলেজ।