মেহেরপুর নিউজ, ৩১ অক্টোবর:
মেহেরপুর সরকারি কলেজের ড্রিগ্রি (পাস কোর্স) ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারী কলেজ প্রাঙ্গনে ডিগ্রি শিক্ষার্থীরা কলেজ শাখা ছাত্রলীগের সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক তুহিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম সরদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, কলেজ শাখা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক ফুয়াদ খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা জাব্বারুল ইসলাম, শিক্ষার্থী আবদুল্লাহ আল গালিব। এর আগে শিক্ষার্থী ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।