মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠে অনুষ্ঠিত অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার ছাত্রদের ব্যাডমিন্টন দ্বৈতে নয়ন–জেমস জুটি এবং মেয়েদের বিভাগে সানজিদা খাতুন–সুমাইয়া জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে সরকারি কলেজের ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নয়ন–জেমস জুটি ২১–১১ ও ২১–৯ সেটে রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা বিভাগের নাছিম–হৃদয় জুটিকে পরাজিত করে শিরোপা জয় করে।
একই কোর্টে অনুষ্ঠিত মেয়েদের ফাইনাল খেলায় সানজিদা খাতুন–সুমাইয়া জুটি ২১–১৪ ও ২১–১২ সেটে সালমা খাতুন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলাগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।