মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ইজতেমার মাঠে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের ঊদ্দোগে, লাইফ কেয়ার ডি ল্যাব এন্ড হসপিটাল এর সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখা শুরু হয়। লাইফ কেয়ার ডি ল্যাব এন্ড হসপিটালের ডা.তৌফিক আহমেদ রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ লাইফ কেয়ার ডি ল্যাব এন্ড হসপিটালের কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।