মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন উপস্থিত থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন কলেজ ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন