মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ফয়েজুল বারী চাকরি থেকে অবসর গ্রহণ করায় জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ম:ফয়েজুল বারিকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে ।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ আখতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস প্রমুখ।