মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল গতবছর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে জাতীয় পর্যায়ে রানার্সআপ এবং খুলনায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার খুলনা অঞ্চল পর্যায়ে রানার্সআপ হয়।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক সাদ্দাম হোসেন, ক্রিকেট দলের অধিনায়ক ইশতিয়াক আহমেদ জিহান, সহ অধিনায়ক সাব্বির হোসেন প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ক্রিকেট দলের সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বজলুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান,নাসির উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুস সালাম,ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।