মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম,ইমরান হোসেন, নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।