মেহেরপুর নিউজ:
প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক বই উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মাধ্যমিক পর্যায়ে বই বিতরণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, সহকারী কমিশনারের নির্বাহী ম্যাজিস্ট্র তানজিনা তাসনিম দৃষ্টি।
বক্তব্য রাখেন সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেকেন্দার আলী, আব্দুল হামিদ, ছাত্রী সামিহা রেজা,তসনজিমা তাসনিম অহনা।পরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর হাতে নতুন বই তুলে দিয়ে মাধ্যমিক পর্যায়ে বই বিতরণের উদ্বোধন করা হয়। মাধ্যমিক পর্যায়ে মেহেরপুর জেলায় ৮ লক্ষ ৯৬ হাজার ৫৯৪ বই প্রদান করা হবে।