মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুর সরকারি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্রীদের মিষ্টিমুখ করিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ উপকমিটির আহ্বায়ক ও সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম।রবীন্দ্র উদ্দেশ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুমনা পারভিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রসেসর মোঃ হাসানুজ্জামান মালেক, মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আশরাফুল হক, কথা সাহিত্যিক রফিকুর রশিদ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ড. গাজী রহমান, মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল আমিন মেহেরপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা।
এদিকে এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে নবীন বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সরকারি মহিলা কলেজের ছাত্রীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।