মেহেরপুর নিউজ, ২৪ জানুয়ারী:
মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম রসুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র সহকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান, শরিফ উদ্দিন, আব্দুল মান্নান, সিরাজ উদ্দিন, কেএম খসরু পারভেজ, আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গেনে এসে পৌছালে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে বরণ করে নেন। এসময় বিদ্যালয়ের একটি চৌকস দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।