মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ:
মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর উদ্যোগে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গার্ল গাইড ও হলদে পাখি সদস্যেদের মধ্যে ক্যাপ বিতরণ করা হয়।
সোমবার সকালে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু উপস্থিত থেকে ৬০ জন সদস্যদের মধ্যে ক্যাপ বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।