মেহেরপুর নিউজ,১১ এপ্রিল:
মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলণ ও মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা সেখানে উপস্থিত ছিলেন। বালিকা বিদ্যালয়ের গার্লন ইন স্কাউটসের সদস্য অতিতিদের গার্ড অব অনার প্রদান করেন। এ সময় প্রধান অতিথি তাদের সালম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।