মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারী বালিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৯ ব্যাচের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে নিজেদের অর্থে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সভাপতি মোঃ তানভীর আল মামুন, সাধারণ সম্পাদক মোঃসাইফুল ইসলাম মিঠু উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে সহ-সভাপতি মোঃ সেলিম পারভেজ, সাংগাঠনিক সম্পাদক মাহফুজুর রহমান নয়ন, অর্থ সম্পাদক কিরণ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুরুজ, নির্বাহী সদস্য আবদুল হালিম ও আজিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।