মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুর সরকারী কলেজে অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারী কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ৬টি বিভাগে ৪২৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ৭’শ ৯৩ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী।
এর মধ্যে বাংলা,রাষ্ট্রবিজ্ঞান ও অর্থণীতি বিভাগে ৮৫ জন, ইংরেজী বিভাগে ৭০ জন এবং দর্শন ও ইসলামের ইতিহাসে ৫০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে বলে কলেজ কতৃপক্ষ জানিয়েছেন।
মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর এবিএম রেজাউল করিম ও মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনা আমীনুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করেন।