মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুর সাহিত্য পরিষদের সাবেক সম্পাদক এম রফিক হাসানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার মেহেরপুর অবসরের উদ্যোগে অবসর মিলনায়তনে স্মরন সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অবসরের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এস এম তোজাম্মেল হক, বজলুর রশিদ, আহসান আলী, ইসাহক আলী, আসাদুল হক প্রমুখ। পরে সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।