মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর শহর ও মুজিবনগরে অভিযান চালিয়ে বিজ্ঞাপন সামগ্রী জব্দ করেছে।
বুধবার দুপুরের দিকে সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে জাপান টোব্যাকো কোম্পানির গাড়ী থেকে বিজ্ঞাপন সামগ্রী জব্দ করে। একই দিনে মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজারে আনছার হোটেলের সামনে থেকে বিজ্ঞাপন সামগ্রী আটক করে।