মেহেরপুর নিউজ:
মেহেরপুর সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুদের জন্য কর্মসূচির সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়।
সেভ দ্য চিলড্রেন’র শিশুদের জন্য কর্মসূচির প্রোগ্রাম পরিচালক হোসনে আরা খন্দকার সভাপতিত্বে সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর কান্ট্রি ডিরেক্টর মার্ক টেলর পিয়ার্স, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, তহমিনা হায়দার প্রমূখ।