মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগ অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরন করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আরা হীরা উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৮০ দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় অন্যদের মাঝে মেহেরপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী মজিদুর রহমান চৌধুরী,বুড়িপতি ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন,জাহাঙ্গীর হোসেন,চন্চল হোসেন প্রমুখে উপস্থিত ছিলেন।