মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে প্রচারপত্র বিলি করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রচারপত্র বিলির উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউটের সভাপতি মাসুদুল আলম প্রচারপত্র বিলির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, স্কাউট লিডার আফরোজা খাতুন, কাব লিডার মিনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।