মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান, স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক বাবু,আল মাসুদ তোফাজ্জল হোসেন প্রমূখ।