মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেনারেল হাসপাতালের সামনে থেকে আকিজ টোবাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধির দোকান তল্লাশি করে দোকান হাজিরা সীড জব্দ করা হয়েছে।
একই সাথে ইতিপূর্বে নিষেধ করা চামড়াপ্রক্রিয়ার কাজে ব্যবহৃত লবন মানুষের খাদ্য লবন হিসাবে মওজুদ,সরবরাহ ও বিক্রি, না করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।