মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের রং মিশ্রিত পানের মসলা জব্দ করেছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী খোকনের ছেলে বিক্রয় প্রতিনিধি রিমনের নিকট থেকে ১২ রকমের বিভিন্ন রংমিশ্রিত পান মসলা জব্দ করা হয়। যা অ-নিরাপদ, মানসম্পন্ন নয়,ও ভেজাল, নিম্নমানের হওয়ায় এ সকল পণ্য জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী জব্দ করা হয়।