মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে নাম ঠিকানা বিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্লাস্টিকের কৌটায় প্যাকেটকৃত দই জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে কুলবাড়িয়া বাজারে বুলবুল মিষ্ঠান্ন ভান্ডারে অভিযান চালিয়ে নাম ঠিকানা বিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্লাস্টিকের কৌটায় প্যাকেটকৃত দই জব্দ করা হয়।