মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে সদর উপজেলার মদনাডাঙা,বেলতলা পাড়া ও শ্যামপুরের বিভিন্ন মুদি দোকানে তল্লাশি করে জাপান টোব্যাকো কোম্পানির বিভিন্ন সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙা ,বেলতলা পাড়া ও শ্যামপুরের বিভিন্ন মুদি দোকানে তল্লাশি করে জাপান টোব্যাকো কোম্পানির বিভিন্ন সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়।