মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের-২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত । বুধবার সকালে সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ইয়ামিন আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, কাজী আশরাফুল আলম, ড. এস এম আতিয়ার রহমান, মেরাজ উদ্দিন, তবিবুর রহমান, খালেকুজ্জামান প্রমূখ। এদিকে এর আগে মেহেরপুর সরকারি মহিলা কলেজের নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।