মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর:
নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ৬০ ঘন্টা হরতালের সমর্থনে জেলা বিএনপি’র উদ্যোগে মেহেরপুর শহরে গনসংযো করা হয়।
আজ রোববার সন্ধ্যায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনছারুল হকের নেতৃত্বে বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ হরতাল পালন করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। ওই সময় বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, জেলা যুবদলের আহবায় জহিরুল ইসলাম বড় বাবু,যুগ্ন আহবায়ক ফয়েজ মহম্মদ,রুহুল আমিন, ছাত্র নেতা আলমগীর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।