মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির বার্ষিক সম্মেলন ও নতুন হাজীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদে বার্ষিক সম্মেলন ও নতুন হাজীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির সভাপতি হাজী গোলাম রসুলের সভাপতিত্বে বার্ষিক সম্মেলন ও নতুন হাজীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী আক্কাস আলী,মুফতি হফিজুর রহমান, হাজী আশকার আলী,হাজী নুর রহমান, হাজী আব্দুল কাদের, হাজী আমজাদ হোসেন, হাজী আখতার হোসেন রিন্টু।পরে সেখানে মোনাজাত করা হয়।