মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই :
মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে দেওয়াল চাপা পড়ে চন্দনা (৮) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের আব্দুস সালামের মেয়ে চন্দনা বাড়ির পাশে খেলা করার সময় একটি মাটির দেওয়াল ভেঙে তার গায়ের উপর পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।