মেহেরপুর নিউজ:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ২৭ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক হাফেজ বাহাউদ্দিন,হাফেজ শাহিনুর রহমান, হাফেজ লিয়াকত আলী প্রমুখে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেহেরপুরের ১০টি মাদ্রাসার ১৬৭ জন ছাত্র অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ পারা,২০ পারা,১০ পারা এবং ৫ পারা’র ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা জন-২ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কুষ্টিয়া শাখার শিক্ষা সম্পাদক বরকত উল্লাহ।