মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই:
মেহেরপুর হোমিও প্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শুক্রবার মেহেরপুর হোমিও প্যাথিক প্যারামেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। হোমিও প্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মুন্সি মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর আব্দুস সালাম। বক্তব্য রাখেন অবঃ শিক্ষক আব্দুল হান্নান, আবুল কাশেম প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।