মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম বিভাগ কাবাডি লীগের খেলায় গোপালপুর ভাই ভাই সংঘ জয় লাভ করেছে।
রোববার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় ২৪-৪ পয়েন্টের ব্যবধানে মেহেরপুর পাবলিক ক্লাবকে পরাজিত করে গোপালপুর ভাই ভাই সংঘ বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন এমদাদুল হক, মিন্টু, লিটন ও আঃ রহমান।