মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ কাবাডি লীগে দ্বিতীয় পর্বের ৪র্থ খেলায় দিগন্ত ক্রীড়া চক্র শিরোপা জয়ের পথে একটি শক্ত ভাধা অতিক্রম করেছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় দিগন্তের নিজস্ব ২য় খেলায় তাপস স্মৃতি সংঘকে ৩৩-২২ পয়েন্টে পরাজিত করে।