মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বাফুফের সহযোগীতায় শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবলে মেহেরপুর এফসিবি ও বামনপাড়া বটতলা একাদশের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর সরকারী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দীপূর্ন খেলার দ্বিতীয়ার্ধে এখলাসের দেয়া গোলে এফসিবি এগিয়ে যায়। খেলার শেষ মুহুর্তে বটতলা একাদশের খাইরুল পেনাল্টির সাহায্যে খেলায় সমতা ফিরিয়ে আনে।
গোভীপুর ফুটবলে গুচ্ছগ্রাম একাদশ জয়ী:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল টুর্নামেন্টে গুচ্ছ গ্রাম একাদশ জয়লাভ করেছে । বুধবার বিকালে অনুষ্ঠিত খেলায় গুচ্ছ গ্রাম একাদশ ২-০ গোলে হিতিমপাড়া একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মাসুদ গোল দুটি করে।