মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
১৮ দলীয় জোটের ডাকা তিন দিনের অবরোধে দেশের বিভিন্ন স্থানে নিহত নেতাকর্মীদের মাগফেরাত কামনায় মেহেরপুর জেলা ১৮ দলীয় জোটের উদ্যোগে গায়েবানা জানাযা ও দু’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর কমিউৃনিটি সেন্টার হল প্রাঙ্গনে এ জানাযা অনুষ্ঠিত হয়।
এর আগে ১৮ দলীয় জোট নেতা মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,সহ-সভাপতি আব্দুর রহমান,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,উপজেলা আমির রুহুল আমিন,পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বক্তব্য রাখেন। পরে সেখানে নিহত নেতাকর্মীদের মাগফেরাত কামনায় দু’আ করা হয়। জানাযা ও দু’আ অনুষ্ঠানে অন্যাণ্যদের মধ্যে জেলা বিএনপি’র সহসভাপতি ইলিয়াস হোসেন,সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান,বিএনপি নেতা গিয়স উদ্দিন,ইউপি চেয়ারম্যান সামসুল আলম,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ,আজিম উদ্দিন গাজী,ফয়জুল কবির,তাতী দলের সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল,জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।