মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর:
নেতাকর্মীদের সাথে যোগাযোগহীন,অরাজনৈতিক এবং গনমানুষের সাথে সম্পর্কহীন ব্যাক্তির মনোনয়ন প্রত্যাহার তৃনমূলের প্রত্যাশা পূরন এবং ১৮ দলীয় জোটরে নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে সম্মিলিত আওয়ামীলীগ।
আজ রোববার বিকালে মেহেরপুর হোটেল বাজার মোড়ে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, যুগ্ন সম্পাদক নিশান সাবের, সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব,সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আল মামুন,যুবলীগ নেতা সুমন,জসিউর রহমান বকুল,মোহন,শ্রমিক লীগ নেতা রেজাউল,সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আত্মিয়তা রাখবেন আত্মিয়ের মধ্যে আর রাজনীতি করবেন রাজনৈতিক নেতাদের সাথে। যে মানুষের সাথে এলাকার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, রাজনীতির মাঠে যাকে কখনো দেখা যায়নি এমন মানুষকে আওয়ামীলীগ মেনে নিতে পারে ন। বক্তারা অনতিবিলম্বে দলের মনোনিত প্রার্থীকে প্রথ্যাহার করার দাবি জানান।