
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেহেরপুর ১ (মেহেরপুর ও মুজিবনগর) আসনের মনোনয়ন পেলেন ফরহাদ হোসেন দোদুল এবং মেহেরপুর -২ (গাংনী) আসনে মনোনয়ন পেলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক।
আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডীর কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনিত প্রার্থীদের নাম ঘোষনা করেন।
এ ব্যাপারে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় উচ্ছসিত আব্দুল খালেক মেহেরপুর নিউজকে জানান,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনিত করায় আমি তার প্রতি কৃতজ্ঞ।আমি জননেত্রীকে ধন্যাবাদ জানায়।