মেহেরপুর নিউজ
মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোটদান শেষে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট। একই সঙ্গে সাধারণ জনগণ যেন এই শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।