
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে মেহেরপুর ১ আসেনর জন্য আরো ১ জন মনোনয়ন ফরম কিনেছেন। তিনি হলেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম। এছাড়া মেহেপুর ২ আসনের জন্যও (গাংনী) আরো ১ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন। তিনি হলেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন। এনিয়ে মেহেরপুর ১ আসনে আজ ২য় দিন পর্যন্ত ৭ জন এবং মেহেরপুর -২(গাংনী) আসনে ৩ জন মনোনয়ন প্রত্যাশী নেতা ফরম ক্রয় করলেন।
আজ সোমবার দুপুরের দিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়ন ফরম ক্রয় করেছেন।