মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুলাই:
মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে মেহেরপুর শহরের বোসাড়ার আইনাল শেখে ছেলে দুখু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা ৩৫ লিটার দেশীমদসহ দুখু মিয়াকে আটক করে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল। জানা গেছে, শনিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এস আই কাফরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের বোসপাড়ায় আইনাল শেখে ছেলে দুখু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা ৩৫ লিটার দেশীমদসহ দুখু মিয়াকে আটক করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।