মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়,শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই কাফরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত ভাদু শেখের বাড়িতে অভিযান চালায়।
এ সময় ডিবি পুলিশ ভাদুর ছেলে মাদকব্যবসায়ী ওসমান গনিকে (২৪) আটক করে এবং তার স্বীকারোক্তিতে পুলিশ ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে তার ঘর থেকে।