মেহেরপুর নিউজ :
মেহেরপুর শহরের হোটেল বাজার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা এবং আমঝুপি বাজারের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী দোলনচাঁপা ফ্যাশন এর স্বত্বাধিকারী রাকিবুল ইমাম রানার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর শহরের নজরুল স্কুল পাড়ায় এ খাবার বিতরণ করেন তিনি।প্রতি মাসে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ সহ গর্ভবতী মা এবং বৃদ্ধদের জন্য প্রতি মাসে পুষ্টিকর খাবার বিতরণ করেন।