মেহেরপুর নিউজ, ২৮ মার্চ:
মেহেরপুর পৌর সভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ (সেক্টর) প্রকল্প ইউজিআইআইপি এর আওতায় প্রায় ৪৬ লক্ষ টাকা ব্যায়ে মেহেরপুর ৭ নং ওয়ার্ডের তাহের ক্লিনিক মোড় থেকে ৭৫০ মিটার সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপরে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মাটি কেটে সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শাকিল রাব্বি ইভান, আব্দুল্লাহেল বাকী, নুরুল আশরাফ রাজিব, সোহেল রানা ডলার, হামিদা খাতুন, সচিব তৌফিকুল আলম, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।