মেহেরপুর নিউজ,০২ ডিসেম্বর:
মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় শ্যালো ইঞ্জিনচালিত যান আলমসাধুর ধাক্কায় আফ্রিদা আযম ইফা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।নিহত ইফা শহরের ষ্টেডিয়ামপাড়ার জুয়েল রানার মেয়ে এবং সে স্থাণীয় একটি স্কুলের প্রাক প্রাথমিকের ছাত্রী।
ইফার পিতা জুয়েল রানা বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ষ্টেডিয়াম পাড়ার প্রগতি ক্লিনিকের মোড়ে ইফা রাস্তা পার হতে গেলে একটি আলমসাধ ুতাকে ধাক্কা দেয়। এ ঘটনায় ইফা গুরতর আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষন তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে স্থানান্তর করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ইফার মৃত্যুর কোলে ঢোলে পড়ে।