মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৬ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যেগে শুক্রবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যলয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্য়ায়ে ৪৪তম শীতকালিন মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতায় মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যাতা অজর্ন করেছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২১ রানে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৫ ওভারে ৪২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ঝাউবাড়িয়া মাত্র ২১ রান করে সবাই আউট হয়ে যায়। বিজয়ী দলের জুলি ৫ উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.মারুফ আহাম্মেদ বিজন পুরস্কার বিতরণ করেণ। সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহিনুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব-উল-আলম, রোমানা আহাম্মেদ রোমা, প্রকৌশলী জিয়াউর রহমান খান।